News71.com
 Bangladesh
 30 Sep 19, 10:17 PM
 53           
 0
 30 Sep 19, 10:17 PM

সরকারি ব্যবস্থাপনায় যাবে ৫০ শতাংশ হজযাত্রী: ধর্ম প্রতিমন্ত্রী ।।

সরকারি ব্যবস্থাপনায় যাবে ৫০ শতাংশ হজযাত্রী: ধর্ম প্রতিমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘এবার হজ ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল না। ফলে অন্যান্য বছরের মতো এবার এহরাম পরা অবস্থায় হাজিদের ঢাকার রাস্তায় ঘুরতে দেখা যায়নি। আগামী বছর থেকে মোট হাজির ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হজ করতে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনার সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ধর্ম সচিব মো. আনিছুর রহমান হজ এজেন্সি মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যসহ সব মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৫২ জন এবার হজ করেছেন। আলহামদুলিল্লাহ এবার কোনও হাজিকে হজে যেতে না পেরে এহরাম পরে রাস্তায় ঘুরতে দেখা যায়নি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী বছর হজ ব্যবস্থাপনায় আরও উন্নতি হবে। কারণ এ বছরটি ছিল আমার প্রথম ব্যবস্থাপনা। অতীতের কোনও অভিজ্ঞতা ছিল না। এবারের অভিজ্ঞতা আগামী বছর কাজে লাগাবো। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। আগামী বছরও এই সংখ্যা ঠিক থাকলে তার অর্ধেক সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যাবে বলে আশা প্রকাশ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন