
নিউজ ডেস্কঃ ব্যাটারি ও পোল্ট্রি ফিড ফ্যাক্টরি থেকে ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ দুপুর ১২ টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান ও শামীমা আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ থেকে এসব ক্যাসিনো সামগ্রী উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, হংকং ও ম্যাকাও এর ক্যাসিনোর বিখ্যাত গ্যাম্বলিং মেশিন- “মাহাজং” আমদানি করে পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি ও ইজিবাইক ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে রাখা হয়েছে- এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় ২টি গোয়েন্দা দল মুন্সিগঞ্জের নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লি. থেকে ২টি এবং নারায়নগঞ্জের ডংজিং লংজারভিটি ইন্ডাস্ট্রি লি. থেকে ১টি ক্যাসিনো খেলার ইলেকট্রিক মাহাজং মেশিন উদ্ধার করা হয়।