
জাবি প্রতিনিধিঃ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ভিসি ফারজানা ইসলামকে টানা সপ্তমদিনের মতো কালো পতাকা প্রদর্শন করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বক্তারা অধ্যাপক ফারাজানা ইসলামের পদত্যাগের জোর দাবি জানান। এছাড়া আগামীকাল মঙ্গলবার উপাচার্যের পদত্যাগের দাবিতে দুপুর একটায় শহীদ মিনারে লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পদত্যাগ না করলে ২ ও ৩ অক্টোবর সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন “দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর” ব্যানারে আন্দোলনরতরা।। ধর্মঘটের সময় সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাাকবে।