News71.com
 Bangladesh
 30 Sep 19, 06:52 PM
 79           
 0
 30 Sep 19, 06:52 PM

তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী॥এইচ টি ইমাম

তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী॥এইচ টি ইমাম

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। এজন্য ইন্টারপোল ও যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। তারেক বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। তার ব্যাপারে সরকার জিরো টলারেন্সে আছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় সিলেটের কাজী নজরুল অডিটোরিয়ামে গবেষণা সংস্থা সিআরআই’র সহযোগিতায় ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন