News71.com
 Bangladesh
 30 Sep 19, 06:23 PM
 66           
 0
 30 Sep 19, 06:23 PM

বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার প্রধান সমন্বয়ক সেলিম র‍্যাবের হাতে আটক॥

বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার প্রধান সমন্বয়ক সেলিম র‍্যাবের হাতে আটক॥

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধান নামের এক যাত্রীকে আটক করেছে র‌্যাব। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে নিয়ে যায় বলে বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায়, সেলিম প্রধান থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে র‌্যাবের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা এক ব্যক্তিকে থাই এয়ারওয়েজের ফ্লাইট থেকে নিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন