
নিউজ ডেস্কঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মানকৃত ঘরে গরু পালন হচ্ছে। ঘটনাটি উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকি এলাকায় আশ্রব আলী সিকদারের বাড়িতে ঘটেছে। জানাগেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে আশ্রাব আলী সিকদারের একমাত্র জামাই মোঃ নজরুল ইসলাম জনপ্রতিনিধিদের যোগসাজসে আশ্রয়ন প্রকল্প-২ এর ১ লক্ষ টাকার একটি ঘর তার (নজরুল) নামে হাতিয়ে নেয়। এ ব্যাপারে আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘর বরাদ্ধ দেয়ার ক্ষমতা আমাদের না উপজেলা প্রশাসনের। আমরা শুধু আবেদন গুলো কর্তৃপক্ষের কাছে পৌছে দিয়েছি। তারা কাকে কিভাবে ঘর দিয়েছে তা আমি জানিনা।