
নিউজ ডেস্কঃ ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে পাসের হার ২৩ দশমিক ৮২ ভাগ। আজ সোমবার দুপুরে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন অংশগ্রহণ করেছিলেন। এনটিআরসিএর নির্ধারিত । ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে।