News71.com
 Bangladesh
 30 Sep 19, 06:04 PM
 61           
 0
 30 Sep 19, 06:04 PM

রেল ব্যবস্থাকে আধুনিক করতে কাজ করছিঃ রেলমন্ত্রী

রেল ব্যবস্থাকে আধুনিক করতে কাজ করছিঃ রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ 'মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের সব রেল ব্যবস্থাকে সাজাতে এবং আধুনিকভাবে গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সঠিক সেবা দেওয়া।' আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, ভবিষ্যতে আধুনিক যুগোপযোগী এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের সব রেল ব্যবস্থাকে সাজাতে এবং আধুনিকভাবে গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সঠিক সেবা দেওয়া। তবে, আগের চেয়ে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে। এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দিতে পারছি না। বর্তমানে যে লোকবল আছে তা পূর্ণাঙ্গ ব্যবহার করে রেলের নিরাপদ, সাশ্রয়ী এবং সময় মতো যাতে ট্রেন চলতে পারে। সে সেবা পূর্ণাঙ্গভাবে দেওয়ার জন্য সচেষ্ট আছি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ওই রেললাইন নির্মাণ প্রকল্পের ম্যানেজার বিণয় শ্রীবাস্তব, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন