
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতি ও গণতন্ত্রকে ছিন্ন-ভিন্ন করে কুখ্যাত সাঈদীরা ক্ষমতায় এসেছিল। যাদের রাজনীতির কারণে সাঈদীরা ক্ষমতায় এসেছিল, তাদের দ্বারা দেশ নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষকে সঙ্গে নিয়ে রাজনীতির ধারা পরিবর্তন করতে আমরা ওয়ার্কাস পার্টি ঐক্যবদ্ধ রয়েছি।গতকাল রোববার সকালে পিরোজপুর জেলা ওয়ার্কাস পার্টির চতুর্থ জেলা সম্মেলন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি খান মো. রুস্তুম আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নজরুল হক নীলু, জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস প্রমুখ।