News71.com
 Bangladesh
 30 Sep 19, 01:24 PM
 114           
 0
 30 Sep 19, 01:24 PM

খালেদার নিরাপত্তা কর্মকর্তা লোকমান এখন বিসিবি পরিচালক॥  

খালেদার নিরাপত্তা কর্মকর্তা লোকমান এখন বিসিবি পরিচালক॥   

নিউজ ডেস্কঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযানে র‌্যাবের হাতে গ্রেফতার হন তিনি। বর্তমানে তিনি মাদক আইনে দায়ের করা একটি মামলায় রিমান্ডে রয়েছেন। র‌্যাবের হাতে আটক পর থেকেই আলোচনায় উঠে আসেন লোকমান। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে তার নানা কর্মকাণ্ডের ফিরিস্তি। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো থেকে অঢেল টাকা কামিয়েছেন এই লোকমান। এরই মধ্যে অস্ট্রেলিয়ার দুটি ব্যাংকে তিনি ৪১ কোটি টাকা রেখেছেন বলে জানা গেছে। মোহামেডান থেকে আয় করা টাকার ভাগ দিতেন ঢাকার যুবলীগ নেতা সম্রাট ও সাঈদকে।

অনুসন্ধানে জানাগেছে করিতকর্মা লোকমানই ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার রুমে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন এবং প্রকাশ্যে সেই ছবিটি ভাঙচুর করেন তিনি। অথচ আওয়ামী লীগ সরকারের আমলেই বিসিবির পরিচালক হয়েছেন লোকমান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দুহাতে কামিয়েছেন। বছর কয়েকের ব্যবধানে রীতিমত ফুলে ফেঁপে কলা গাছ হয়েছেন তিনি। এর মাঝেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লোকমানের একটি ছবি ভাইরাল হয়েছে।এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। প্রশ্ন উঠে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা কি করে আওয়ামী লীগের সময়ে এত সুযোগ সুবিধা গ্রহণ করেন।

লোকমান এক সময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তাও ছিলেন বেশ কিছুদিন। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ২০০৮ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন