News71.com
 Bangladesh
 30 Sep 19, 01:19 PM
 68           
 0
 30 Sep 19, 01:19 PM

কলাপাড়ায় কৃষক খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ১০ ।।

কলাপাড়ায় কৃষক খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ১০ ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে আব্বাস হাওলাদার খুনের ঘটনায় পলাতক আসামি যুবলীগ নেতা মো. মশিউর রহমান ওরফে শামিম খলিফা (৪০) এবং তার ভাই মিলন খলিফাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনার পর দুই ভাই গা ঢাকা দিয়ে রাজধানীতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের অতিরিক্ত এসপি শেখ বিলাল হোসেন আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী খুনের ঘটনায় ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত এসপি শেখ বিলাল হোসেন নিউজ৭১ কে জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মোসলেম খলিফা ও ও রশিদ খলিফার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধিন অবস্থায় আব্বাস হাওলাদার মারা যায়। পরে আব্বাস হালাদারের স্ত্রী মোসা. ফাতেমা বেগম বাদী হয়ে নীলগঞ্জ ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. মশিউর রহমানসহ ৩৪ জনকে আসামি করে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন