
নিউজ ডেস্কঃ মঙ্গলবারে খুলনায় যাচ্ছেন রাষ্ট্রপতি। সফরকালে ২ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় খুলনার খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হবে। এ নতুন দিগন্তের সূচনালগ্নে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নৌঘাঁটিতে। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমন সফল করতে ইতোমধ্যেই নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বুধবার খুলনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।