News71.com
 Bangladesh
 30 Sep 19, 12:02 PM
 120           
 0
 30 Sep 19, 12:02 PM

ভিকারুননিসায় নির্বাচন ১৫ অক্টোবর, অভিভাবকরা আনন্দিত !!

ভিকারুননিসায় নির্বাচন ১৫ অক্টোবর, অভিভাবকরা আনন্দিত !!

নিউজ ডেস্কঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির নির্বাচনের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর চারটি শাখায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। তফসিল অনুযায়ী, আগামী ১, ২ ও ৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অধ্যক্ষের কার্যালয়ে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেয়া যাবে। ৬ অক্টোবর সকাল ১১টায় প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ৯ অক্টোবর সকাল ১০টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজের মূল ক্যাম্পাস বেইলি রোডসহ আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখায় একযোগে ভোটগ্রহণ চলবে। সেদিন রাতের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন