
নিউজ ডেস্কঃ এক নারীকে চাকরি দেওয়ার জন্য ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীতে দুই আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আর্থ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইনটেক্স প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন সিকদার। তারা দুজনই আবাসন ব্যবসায়ীদের সমিতি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক। রোববার রাতে তাদেরকে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ হোসেন জানিয়েছেন। রোববার রাতে এক নারী থানায় অভিযোগ করেন যে, ‘কয়েকদিন আগে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে’ ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দুজনকে ওই অফিস থেকে গ্রেপ্তার করা হয়। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে গ্রেপ্তারকৃতদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়রি। তবে রিহ্যাবের এক শীর্ষ নেতা এ বিষয়ে মন্তব্য করতে ‘বিব্রত প্রকাশ’ করেন।