News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:54 AM
 258           
 0
 30 Sep 19, 11:54 AM

আউটসোর্সিংয়ের মাধ্যমে বছরে বাংলাদেশের আয় ৮০০ কোটি টাকা॥জাতিসংঘ  

আউটসোর্সিংয়ের মাধ্যমে বছরে বাংলাদেশের আয় ৮০০ কোটি টাকা॥জাতিসংঘ   

নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখন অতি পরিচিত নাম।জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড প্রকাশিত 'ডিজিটাল ইকোনমি রিপোর্ট ২০১৯'-এ বলা হয়েছে, বাংলাদেশের উদ্যোক্তারা বর্তমানে ডিজিটাল আউটসোর্সিংয়ের মাধ্যমে বছরে প্রায় ১০ কোটি ডলার (৮০০ কোটি টাকা) আয় করছে। আউটসোর্সিংয়ের বিশ্ববাজারে বাংলাদেশের ফ্রিল্যান্সারের সংখ্যা এখন পাঁচ লাখ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দিকনির্দেশনায় ডিজিটাল বাংলাদেশের সফল অগ্রযাত্রার একটি বড় প্রমাণ জাতিসংঘের এ তথ্য। সরকারের অনুকূল নীতির কারণেই বাংলাদেশের বিপুল সংখ্যক পেশাজীবী নিজেদের যোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন