News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:50 AM
 166           
 0
 30 Sep 19, 11:50 AM

ছাত্রলীগ সভাপতি জয়ের নামে অগণিত ফেসবুক আইডি॥ থানায় সাধারণ ডায়েরি  

ছাত্রলীগ সভাপতি জয়ের নামে অগণিত ফেসবুক আইডি॥ থানায় সাধারণ ডায়েরি   

নিউজ ডেস্কঃ নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪০টির বেশি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান। এসব অ্যাকাউন্ট থেকে অপপ্রচারের আশঙ্কা ও সাইবার নিরাপত্তাহীনতায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ওই জিডি করেন আল নাহিয়ান খান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে আল নাহিয়ান খান অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পর আমার নামে ৪০টির বেশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ, এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে।’ শাহবাগ থানার ওসি বলেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির লিখিত অভিযোগ তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন