News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:41 AM
 70           
 0
 30 Sep 19, 11:41 AM

পুলিশ পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য নাসির॥  

পুলিশ পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য নাসির॥   

নিউজ ডেস্কঃ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) খোন্দকার নাসিরউদ্দিন ক্যাম্পাস ছেড়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপাচার্য তার আবাসিক ভবন থেকে গাড়ি নিয়ে বের হয়ে যান। তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। উপাচার্য ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে পুলিশের একটি গাড়ি দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যবিরোধী স্লোগান দেন।


এদিন উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। একই সঙ্গে তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশসহ মোট তিনটি সুপারিশ করে কমিটি। রোববার ভিসিকে প্রত্যাহার সংক্রান্ত প্রতিবেদন ইউজিসির চেয়ারম্যানের কাছে জমা দেয় সংস্থাটির তদন্ত কমিটি। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন