News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:36 AM
 61           
 0
 30 Sep 19, 11:36 AM

মাঠ প্রশাসনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করবে মন্ত্রিপরিষদ বিভাগ॥গোয়েন্দা রিপোর্ট সর্বোচ্চ গুরুত্ব পাবে  

মাঠ প্রশাসনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করবে মন্ত্রিপরিষদ বিভাগ॥গোয়েন্দা রিপোর্ট সর্বোচ্চ গুরুত্ব পাবে   

নিউজ ডেস্কঃ ডিসি-ইউএনওসহ মাঠ প্রশাসনের প্রত্যেক কর্মকর্তার কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এজন্য বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত গোয়েন্দা প্রতিবেদনের তথ্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের কর্মমূল্যায়ন ও অফিস ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দৈনন্দিন কর্মমূল্যায়নের জন্য পৃথক পৃথক কমিটিও গঠন করা হয়েছে। সভার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে। ৩ সেপ্টেম্বরের ওই বৈঠকে মাঠ প্রশাসন-সংক্রান্ত বিভিন্ন সংস্থা থেকে পাওয়া গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে যথাসময়ে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ ছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকার বিষয়ে তদারকি নিশ্চিত করা, জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের প্রত্যেক কর্মকর্তাকে প্রতি তিন মাসে একটি করে বছরে নূ্যনতম চারটি জেলা ও উপজেলা পরিদর্শন করতে হবে। সম্প্রতি জামালপুরের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির দুটি ভিডিও ভাইরাল হয়। ডিসির অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় পুরো প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেয়। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন, তবে ঘটনাটি প্রশাসনযন্ত্রকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ডিসি, ইউএনও, এসিল্যান্ডসহ মাঠ প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড শতভাগ কঠোর নজরদারির মধ্যে আনতে চায়। এজন্য কর্মকর্তাদের বিভিন্ন স্তরে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন