News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:29 AM
 111           
 0
 30 Sep 19, 11:29 AM

আওয়ামী লীগে নিঃসঙ্গ হয়ে পড়ছেন প্রভাবশালী হুইপ সামশুল হক চৌধুরী॥  

আওয়ামী লীগে নিঃসঙ্গ হয়ে পড়ছেন প্রভাবশালী হুইপ সামশুল হক চৌধুরী॥   

নিউজ ডেস্কঃ চলমান মাদক ও জুয়াবিরোধী অভিযানের বিপক্ষে অবস্থান এবং 'বেফাঁস' মন্তব্য করে চরম বিপাকে পড়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এর মধ্যেই নতুন সমালোচনার জন্ম দিয়েছেন তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন। বাবা-ছেলের একের পর এক নাটকীয় কাণ্ডে বন্দরনগরী চট্টগ্রামে এখন তোলপাড় চলছে। এমনকি হুইপকে এড়িয়ে চলছেন অনেক আওয়ামী লীগ নেতা। এতে দলেও নিঃসঙ্গ হয়ে পড়ছেন তিনি। রাজধানী ঢাকাসহ বন্দরনগরী চট্টগ্রামেও মাদক ও জুয়াবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর হালিশহরে আবাহনী ক্লাবে অভিযান চালায় র‌্যাব। সেখানে জুয়ার আলামত পান অভিযান পরিচালনাকারী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ক্লাবটির মহাসচিব হুইপ সামশুল হক চৌধুরী। ক্লাবে চালানো এ অভিযান নিয়ে রেগে যান তিনি।


অভিযানের তীব্র সমালোচনা করে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও বক্তব্য দেন। তবে অভিযোগ অস্বীকার করে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার। মাদক ও জুয়ার বিরুদ্ধে যে অভিযান চলছে তাতে আমারও সমর্থন রয়েছে। আমি কেবল বলেছি, ক্লাবে কেউ তাস খেললে সেটা জুয়া হয়ে যায় না। প্রধানমন্ত্রীও তাদের ধরতে বলেননি। আমার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।' আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক হচ্ছেন দিদারুল আলম। দীর্ঘদিন ধরে সামশুলের সঙ্গে দিদারুলের 'দা-কুমড়া' সম্পর্ক। দিদারুলকে ফোনে 'চড় মেরে দাঁত ফেলে দেওয়ার' হুমকি দেন হুইপপুত্র শারুন। চট্টগ্রাম চেম্বারের পরিচালক শারুনের ফোনে এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে একে-৪৭ রাইফেল হাতে শারুনের গুলি ছোড়া ও মদের বোতল সামনে নিয়ে তোলা কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন