News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:10 AM
 53           
 0
 30 Sep 19, 11:10 AM

ক্লাস ফাঁকির আড্ডাস্থলে পুলিশের হানা॥ ২৬ কিশোর-কিশোরী আটক

ক্লাস ফাঁকির আড্ডাস্থলে পুলিশের হানা॥ ২৬ কিশোর-কিশোরী আটক

নিউজ ডেস্কঃ ওরা ২৬ জন। সবার পরনে বিদ্যালয় বা কলেজের ড্রেস। কারও পিঠে, কারও কাঁধে বই-খাতার ব্যাগ। দুপুর ১২টায় আড্ডা দিচ্ছিলো নৈসর্গিক পাহাড়ঘেরা সিআরবিতে।কিশোরগ্যাং আতঙ্ক। বড়ভাইদের জাল। সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদকের হাতছানি। এসব কারণে উদ্বিগ্ন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুলিশের সহযোগিতাও কামনা করেছিলেন অনেক।সর্বশেষ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ১৬ জন ছাত্র ও ১০ জন ছাত্রীকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর খবর দেওয়া হয় তাদের মা-বাবাকে। কাউন্সেলিং করে সন্তানকে অভিভাবকের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

এক প্রশ্নের উত্তরে ওসি মহসীন বলেন, সচেতনতা সৃষ্টির জন্যই সিআরবিতে অভিযান চালিয়ে বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের আটক করা হয়েছে। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছি। অভিভাবকরা জানতেনই না তাদের সন্তান ক্লাস ফাঁকি দিয়ে বা ক্লাসের অবসরে আড্ডা দিচ্ছে। আবার শিক্ষার্থীরাও অঙ্গীকার করেছে ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না। এতে তাদের পড়াশোনার ক্ষতির পাশাপাশি বিপথগামী হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সামাজিক চাপ থেকে অভিযানটি চালিয়েছি আমরা। এককথায় বলতে গেলে এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন