News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:09 AM
 85           
 0
 30 Sep 19, 11:09 AM

চাকরীর প্রোলোভন দেখিয়ে ডেকে তরুনীকে ধর্ষন॥ রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

চাকরীর প্রোলোভন দেখিয়ে ডেকে তরুনীকে ধর্ষন॥ রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

নিউজ ডেস্কঃ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং আসোসিয়েশনের (রিহ্যাব) পরিচালক শাকিল কামাল চৌধুরী ও মহিউদ্দিন শিকদারকে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন ধানমন্ডি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, চাকরি দেওয়ার কথা বলে ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করা হয়, এমন অভিযোগ এনে ওই নারী মামলা করেছেন। মামলা নম্বর ২৬। তার অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের ওই দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তারা এখন থানা হাজতে রয়েছেন বলে জানান এসআই রাজ্জাক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন