News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:08 AM
 61           
 0
 30 Sep 19, 11:08 AM

‘বাঁশি বাজিয়ে’ ধানমণ্ডি লেকে সাঁতার, ডুবে মরলেন যুবক !!

‘বাঁশি বাজিয়ে’ ধানমণ্ডি লেকে সাঁতার, ডুবে মরলেন যুবক !!

নিউজ ডেস্কঃ এসআই রুবেল বলেন, ‘রাজধানীর ধানমণ্ডি লেক পাড়ের আশপাশে থাকা অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, ওই যুবক লেকের পাড়ে বসে বাঁশি বাজাচ্ছিলেন। হঠাৎ তিনি লেকের পানিতে নেমে যান। সাঁতার কাটতে কাটতে যখন তিনি পানিতে ডুবে যাচ্ছিলেন, তখন হাত নেড়ে আশপাশের লোকজনকে ডেকেছিলেন। একজন লোক ওই যুবককে বাঁচাতে পানিতে নামলেও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।’ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই যুবককে উদ্ধার করলেও তাঁর সঙ্গে বাঁশি পাওয়া যায়নি। তবে জামা-প্যান্ট পরা অবস্থায় ছিলেন তিনি। লেকে থাকা লোকজন ওই যুবককে চেনেন না বলে জানিয়েছেন। পানিতে নামার আগে তাঁকে একটু অস্বাভাবিক লাগছিল বলে জানিয়েছেন কয়েকজন।’ লাশটি রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন এসআই রুবেল। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন