News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:01 AM
 55           
 0
 30 Sep 19, 11:01 AM

চাকরিচ্যুত হলেন ঢাবির দুই শিক্ষক !!

চাকরিচ্যুত হলেন ঢাবির দুই শিক্ষক !!

নিউজ ডেস্কঃ শিক্ষা ছুটি শেষ হলেও নির্দিষ্ট সময়ে কাজে যোগ না দিয়ে দেশের বাহিরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এক কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ এবং ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবর। তারা দুজনই শিক্ষা ছুটি নিয়ে পিএইচডি করতে দেশের বাহিরে গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন