News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:01 AM
 67           
 0
 30 Sep 19, 11:01 AM

গরু-মহিষের চর্মরোগ ছড়িয়েছে ১৭ জেলায় !!

গরু-মহিষের চর্মরোগ ছড়িয়েছে ১৭ জেলায় !!

নিউজ ডেস্কঃ গরু-মহিষের চর্মরোগ- লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে ১৭ জেলায়। শুধু যশোরেই আক্রান্ত ৫৫ হাজারের বেশি। যে সব এলাকায় ডেঙ্গু আক্রাত বেশি, লাম্পির প্রাদুর্ভাবও সেখানে বেশি। বাংলাদেশে এই রোগের সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন খামারিরা। যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম তেলো-ধান্নাপাড়া। প্রায় প্রতিটি বাড়িতেই হানা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ। মারা পড়ছে গরু। জেলার কেশবপুর, মনিরামপুর, বাঘারপাড়া, চৌগাছায় ডেঙ্গু রোগী বেশি। লাম্পির প্রাদুর্ভাবও এই উপজেলাগুলোতে প্রকট আকার নিয়েছে। মারা গেছে শতাধিক গরু। লামপি, ১৯২৯ সালে প্রথম ধরা পড়ে জাম্বিয়ায়। পরে ছড়িয়ে পড়ে আফ্রিকা-ইউরোপের অনেক দেশে। চলতি বছরের আগস্টে দেখা গেছে ভারত ও চীনে। আর ১৫ সেপ্টেম্বর প্রথম শনাক্ত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলিতে। মশা ছাড়াও মাছি ও আঠালির মাধ্যমে ছড়ায় এ রোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন