News71.com
 Bangladesh
 30 Sep 19, 11:00 AM
 68           
 0
 30 Sep 19, 11:00 AM

দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥পৌঁছাবেন আগামীকাল ভোরে

দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥পৌঁছাবেন আগামীকাল ভোরে

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে সপ্তাহব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর শেষে আবুধাবি হয়ে দেশের ফেরার উদ্দেশে আজ রাতে নিউইয়র্ক ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট (ইওয়াই-১০০) স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা, সোমবার) আবুধাবির উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীকে বহনকারি ফ্লাইটটি আজ ৩০ সেপ্টেম্বর সি থানীয় সময় রাত ৮টার দিকে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৩ ঘন্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৫টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন