News71.com
 Bangladesh
 30 Sep 19, 10:57 AM
 47           
 0
 30 Sep 19, 10:57 AM

বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ঢাবিতে ।।

বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ঢাবিতে ।।

নিউজ ডেস্কঃ মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট। রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবি উপাচার্য বলেন, রিসার্চ ইনস্টিটিউট চালুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উঠবে, তারপর সিনেটে পাস হবে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন