
নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাভারে মডেল কলেজ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। পরিবেশ রক্ষার অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি।