
নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের নিয়ম আগের মতো থাকলেও নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত ভর্তি পরীক্ষালোতে শুধু এমসিকিউয়ের মাধ্যমে পরীক্ষা নেয়া হতো। কিন্তু এবারই প্রথমবারের মতো এমসিকিউ'র পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষাও। নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ২৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে হবে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।