News71.com
 Bangladesh
 29 Sep 19, 11:03 PM
 59           
 0
 29 Sep 19, 11:03 PM

সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা

সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন তারা। এ সময় অধিভুক্তি বাতিল আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এ বিষয়ে প্রশাসনের বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের বেলায় তারা প্রহসনের আশ্রয় নিয়েছে। তিনি বলেন, আমরা দাবি জানিয়েছিলাম সাত কলেজ সমস্যার সমাধান করার আগে যেন তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করে। কিন্তু বিশ্বদ্যালয় প্রশাসন আমাদের সেই দাবিকে উপেক্ষা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন