
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে 'মিষ্টি কানন' নামে একটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে এ জরিমানা করা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ওই দোকানে মিষ্টি তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মেরও প্রমাণ পাওয়া গেছে। তাই ওই প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।