
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। তাসলিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত তাসলিমার দেবর আল আমিন জানান, নিহত তাসলিমা স্বামীসহ খিলগাঁওয়ের গোড়ানের ৫ নম্বর রোডের ১৮০ নম্বর বাসায় থাকতেন। তার স্বামীর নাম আব্দুর রহিম। পারিবারিক কলহের জেরে সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় তাসলিমা। পরে খবর পেয়ে এসে তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর স্বজনরা জানান, ৮-৯ মাস হয়েছে তারা প্রেমের সম্পর্কে বিয়ে করেছে। রহিম রাজারবাগ পুলিশ লাইনে কাজ করে। আর তাসলিমা গৃহিণী।