News71.com
 Bangladesh
 29 Sep 19, 09:25 PM
 64           
 0
 29 Sep 19, 09:25 PM

ধরা পড়ল ৩৭তম বিসিএসের ভুয়া এএসপি

ধরা পড়ল ৩৭তম বিসিএসের ভুয়া এএসপি

নিউজ ডেস্কঃ এবার ধরা পড়ল ৩৭তম বিসিএসের এক ভুয়া এএসপি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলার রাউতখাই গ্রামে। শনিবার রাতে নাজমুস সাকিব পরিচয়দানকারী এই ভুয়া এএসপিকে আটক করা হয়। আটক আবু বকর সাকিব ওরফে নাজমুস সাকিব চাঁদপুর জেলার দাসপাড়ার আবুল হোসাইন ঢালীর ছেলে। পুলিশ জানায়, নাজমুস সাকিব এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি নজরে আসে পুলিশ হেডকোয়ার্টারের। সেখান থেকে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান ওসমানীনগরে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সিলেটের অ্যাডিশনাল এসপি আনিছুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুস সাকিব নিজেকে ৩৭তম বিসিএসে উত্তীর্ণ পুলিশ ক্যাডার হিসেবে দাবি করেন। কিন্তু তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি নিজেকে ভুয়া পুলিশ কর্মকর্তা হিসেবে স্বীকার করেন। আনিছুর রহমান আরো জানান, নাজমুস সাকিবের কাছ থেকে পুলিশের লোগো সম্বলিত একটি ওয়ালেট, এক জোড়া স্বর্ণের দোল, এক জোড়া হাতের বালা, টাকা, বিভিন্ন অপারেটরের ৪টি সিমকার্ড, দুটি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন