
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে কাজ করছে সরকার। দুই-একটা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সব বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে।’ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সিলেটে যে শিক্ষক সংকট রয়েছে তা দ্রুত সমাধান করা হবে।’ এর আগে দুপুর ২টায় সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সে সিলেট বিভাগের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানেও মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।