
নিউজ ডেস্কঃ ‘সবুজ ও পরিচ্ছন্ন নগরী, তামাকমুক্ত চট্টগ্রাম গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহযোগীতায় এই প্রচারাভিযানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর টাইগারপাসে চসিক ভবনের সামনে তামাকমুক্ত চট্টগ্রাম বিষয়ক প্রচারাভিযান উদ্বোধনের সময় চট্টগ্রামের মেয়র আজম নাছির উদ্দীন বলেন ‘নগরের প্রতিটি ওয়ার্ড তামাকমুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে বাস্তবায়নে চট্টগ্রামকে একটি মডেল তামাকমুক্ত শহরে পরিণত করা হবে। এ জন্য পরিচালনা করা হবে ওয়ার্ডভিত্তিক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম’। ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আত্মার সদস্য লতিফা আনসারি রুনা প্রমুখ।