News71.com
 Bangladesh
 29 Sep 19, 06:16 PM
 3437           
 0
 29 Sep 19, 06:16 PM

নেতা হওয়ার আগে মানুষ হন : শেখ হাসিনা

নেতা হওয়ার আগে মানুষ হন : শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন রাজনৈতিক নেতা হতে হলে সবার আগে দেশের মানুষের কল্যাণে কাজ করার কথা চিন্তা করতে হবে। মনে রাখবেন নেতা হওয়ার আগে মানুষ হতে হবে। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব বলেন। তিনি আরো বলেন, অসৎ ব্যক্তিদের প্রভাবের কারণে যারা সৎভাবে জীবনযাপন করতে চান, তাদের জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। সৎ লোকদের সন্তানদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, তাদের পরিবার কেন অন্যদের মতো বিলাসবহুল জীবনযাপন করতে পারে না? অসৎ উপায়ে অর্থ উপার্জন করা পরিবারের সন্তানদের মতো লাইফস্টাইল তারাও কেন পায় না? স্বভাবতই এমন চিন্তাভাবনা মানুষকে অসৎ পথে চালিত করে।

সভায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে। কেননা এটি একটি পরিবার ও দেশকে ধ্বংস করে। আমরা মাদকের সঙ্গে জড়িতদের খুঁজে বের করব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, কেউ যদি অসৎ পথে অর্থ উপার্জন করে এবং তার অনিয়ম, অসততা ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। তারা যে-ই হোক না কেন, এমনকি আমার নিজ দলের লোক হলেও। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

Comments

Nasima Begum

2019-10-04 03:31:55 AM


# যুক্তিসংগত এবং সময়ের যথাযত পদক্ষেপ ।

নিচের ঘরে আপনার মতামত দিন