
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে বিনা টিকিটে রেল ভ্রমণে ৫’শ ৫৮ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের একটি টিম অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।