News71.com
 Bangladesh
 29 Sep 19, 02:31 PM
 44           
 0
 29 Sep 19, 02:31 PM

বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ’ দাবিতে মানববন্ধন॥

বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ’ দাবিতে মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ’ এ শ্লোগানকে ধারণ করে ঝিনাইদহের নবগঙ্গা নদী দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নবগঙ্গা রক্ষা পরিষদ নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের কর্মীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে নবগঙ্গা রক্ষা পরিষদের সভাপতি গাউস গোর্কী, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, ১৯২৬ সালের ম্যাপ অনুযায়ী নবগঙ্গা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী পুনঃখননের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন