News71.com
 Bangladesh
 29 Sep 19, 02:01 PM
 49           
 0
 29 Sep 19, 02:01 PM

ইবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার॥

ইবিতে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার॥

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী ১ অক্টোবর (মঙ্গলবার)। ঐদিন রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১ অক্টোবর রাত ১২টায়। আবেদন শেষে পরীক্ষার প্রবেশপত্র ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত উত্তোলন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ নভেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন