News71.com
 Bangladesh
 29 Sep 19, 01:58 PM
 64           
 0
 29 Sep 19, 01:58 PM

আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে দেশে লকারের চাহিদা বেড়েছে॥

আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে দেশে লকারের চাহিদা বেড়েছে॥

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে রাজধানীর বিভিন্ন ক্লাব, বার ও বাসা-বাড়িতে সন্ধান পাওয়া যাচ্ছে লকার বা সিন্দুকের। এসবের ভেতরে মিলছে কোটি কোটি নগদ টাকা, স্বর্ণালংকার ও আগ্নেয়াস্ত্র। এ পটভূমিতে সিন্দুক প্রস্তুতকারী ও বিক্রেতারা বলছেন, একসময় কেবল স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সিন্দুক-লকার ব্যবহারের প্রচলন ছিল; এখন বাসা-বাড়িতেও এর চাহিদা বেড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কেবল রাজধানীর বংশালের ইংলিশ রোডের দোকানগুলো থেকে মাসে শতাধিক লকার বিক্রি হয়। কয়েক বছর আগেও এ চিত্র ভিন্ন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অবৈধভাবে আয় করা টাকা ব্যাংকে না রেখে বাসা-বাড়িতে লকারে লুকিয়ে রাখছে অসাধু ব্যক্তিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন