News71.com
 Bangladesh
 29 Sep 19, 01:45 PM
 69           
 0
 29 Sep 19, 01:45 PM

নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্রেফ গুজব॥ ওবায়দুল কাদের

নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্রেফ গুজব॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের বিষয়টি স্রেফ গুজব জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। অথচ নিরাপদ সড়ক আইন সংশোধনের ব্যাপারে মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগই নেয়নি। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিমানবন্দর মহাসড়কে ‘পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প’ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটিই যথাযথ। এ বিষয়ে কথা বলার একমাত্র তিনিই অধিকার রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন