News71.com
 Bangladesh
 29 Sep 19, 01:42 PM
 67           
 0
 29 Sep 19, 01:42 PM

মাওয়া ঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর গোয়ালন্দে ফেরিঘাটে যানবাহনের চাপ॥

মাওয়া ঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর গোয়ালন্দে ফেরিঘাটে যানবাহনের চাপ॥

নিউজ ডেস্ক: নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে যানবাহনের চাপ। নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সারা রাত কোনো ফেরি চলেনি। যার কারণে যানবাহনগুলো নদী পারাপারের জন্য দৌলতদিয়া ঘাটে আসছে। জানা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারের জন্য এখন অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকও রয়েছে। ফেরির অপেক্ষায় সড়কে দীর্ঘ সময় থাকার কারণে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন