
নিউজ ডেস্কঃ বিদেশি পর্যটকদের ৪৯টি রাষ্ট্রকে পর্যটক ভিসা দিতে যাচ্ছে। তবে সেই তালিকায় বাংলাদেশের নাম নেই। সৌদি আরবের দেওয়া পর্যটক ভিসার তালিকায় থাকা দেশগুলোর জনগণ এখন থেকে ই-ভিসা অথবা ‘ভিসা অন অ্যারাভাইল’র জন্য যে কোনো সময় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসব দেশের নাগরিকরা চাইলেই বছরে অন্তত তিন মাস সৌদিতে পর্যটক হিসেবে অবস্থান করতে পারবেন। যেখানে ভিসার মেয়াদও হবে সর্বোচ্চ এক বছর। গালফ নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ৪৯ দেশের নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের নাম। মূলত দেশের তেলভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল সৌদি আরব।