News71.com
 Bangladesh
 29 Sep 19, 12:32 PM
 64           
 0
 29 Sep 19, 12:32 PM

সৈয়দপুর হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার॥

সৈয়দপুর হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সৈয়দপুর বাইপাস সড়কে অজ্ঞাতপরিচয় ওই যুবক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর পরই তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, নিহত ওই যুবকের নাম-পরিচয় ও স্বজনদের খোঁজার চেষ্টা করা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন