News71.com
 Bangladesh
 29 Sep 19, 12:31 PM
 53           
 0
 29 Sep 19, 12:31 PM

বাল্যবিয়ে করায় পুলিশ কনস্টেবলসহ ৯ জনের জরিমানা॥

বাল্যবিয়ে করায় পুলিশ কনস্টেবলসহ ৯ জনের জরিমানা॥

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে বাল্যবিয়ে করায় এক পুলিশ কনস্টেবল ও তার মাসহ ৯ জনকে বিভিন্ন অংকে জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় এ জরিমানা করেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ সদস্য সিয়াম মুন্নার সঙ্গে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের সেতু বাজার এলাকার নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ নিয়ে ইউএনও জয়শ্রী রানী রায় ওই স্কুলছাত্রীর বাড়িতে যাওয়ার পথেই ফিরতি বরযাত্রীর গাড়ি আটক করে। তখন বুঝতে পেয়ে বর-কনে গাড়ি নিয়ে পালিয়ে গেলেও সাতজন বরযাত্রীকে আটক করে থানা নিয়ে আসা হয়।

দিনভর থানা হাজাতবাস শেষে আটকদের শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তখন বর সিয়াম ও তার মা মনোয়ারা বেগম হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় বাল্যবিয়ে নিরোধ আইনে বর সিয়াম মুন্নার এক লাখ টাকা ও তার মা মনোয়ারা বেগমের ৫০ হাজার টাকা এবং আটক বরযাত্রী সাতজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেকে নিজ নিজ জরিমানার অর্থ জমা দিয়ে মুক্তি পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন