News71.com
 Bangladesh
 28 Sep 19, 11:11 PM
 127           
 0
 28 Sep 19, 11:11 PM

শেখ হাসিনা সৎ মানুষ, কিন্ত তার পাশে চোর-ডাকাত॥ বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী

শেখ হাসিনা সৎ মানুষ, কিন্ত তার পাশে চোর-ডাকাত॥ বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো ও সৎ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার মতো সৎ ও ভালো মানুষ হয় না। কিন্তু তাঁর চারপাশে সব চোর-ডাকাত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার বেলা ১১টার দিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন নিতাই রায় চৌধুরী। পরে অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান নিতাই রায় চৌধুরী। যশোর জেলা সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলার নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন