News71.com
 Bangladesh
 28 Sep 19, 11:02 PM
 116           
 0
 28 Sep 19, 11:02 PM

উন্নতিতে শীর্ষ ২০ দেশের তালিকায় স্থান পেল বাংলাদেশ॥

উন্নতিতে শীর্ষ ২০ দেশের তালিকায় স্থান পেল বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ ব্যবসায় পরিবেশ সহজতর করতে বা ইজ অব ডুয়িং বিজনেস তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়। কোনো দেশে ব্যবসা-বাণিজ্যের নিয়মকানুন ও তার বাস্তবায়ন কতটুকু সহজ বা কঠিন তার ওপর বিশ্বব্যাংক এ তালিকা তৈরি করে। তবে কোন দেশ কতটা বেশি উন্নতি করেছে তা প্রকাশ করেনি বিশ্বব্যাংক। ঐ প্রতিবেদনে বলা হয় উদ্যোক্তাদের জন্য ব্যবসা প্রক্রিয়াকে সহজ করতে বেশ কিছু সংস্কার করেছে বাংলাদেশ। বিদ্যুৎ সংযোগ দেওয়া ও ঋণপ্রাপ্তির দিক দিয়ে উন্নতি করেছে। নতুন কোম্পানি নিবন্ধনে বাংলাদেশ খরচ কমিয়েছে। ডিজিটাল সনদে ফি বা মাশুল কমানো। এছাড়া ঋণপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। যে কোনো অংকের ঋণের ক্ষেত্রে পাঁচ বছরের রেকর্ড ও ডাটা সিআইবির আওতায় এসেছে। উল্লেখ্য, বাংলাদেশে ব্যবসা সহজ করতে ২০১৬ সাল থেকে উদ্যোগ নেয়া হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠন করে এর নির্বাহী পরিচালক পদে দায়িত্ব নেন সিনিয়র সচিব এম আমিনুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন