News71.com
 Bangladesh
 28 Sep 19, 10:59 PM
 68           
 0
 28 Sep 19, 10:59 PM

শেখ হাসিনার জন্মদিনে চীনের শুভেচ্ছা॥

শেখ হাসিনার জন্মদিনে চীনের শুভেচ্ছা॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চীন সরকার। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীনের সরকারের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা পাঠানো হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের অ্যাটাশে উ পেং এবং আরেকজন সিনিয়র কর্মকর্তা গণভবনে গিয়ে এ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশীদ আলম প্রধানমন্ত্রীর জন্য পাঠানো চীন সরকারের এই শুভেচ্ছা গ্রহণ করেন। উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হানিসার ৭৩তম জন্মদিন। জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন