News71.com
 Bangladesh
 28 Sep 19, 10:57 PM
 43           
 0
 28 Sep 19, 10:57 PM

খুবিতে শেষ হলো তিন দিন ব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান

খুবিতে শেষ হলো তিন দিন ব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান

নিউজ ডেস্কঃ বর্ণিল আয়োজনের মাধ্যমে শেষ হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিন ব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান। শুক্রবার সমাপনী আয়োজনে জমকালো কনসার্টে মেতে ওঠে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীসহ উপস্থিত খুলনাবাসী। ‘সহস্র প্রাণের প্রত্যয়ে, স্মৃতির উল্লাসে’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস ও ট্রাকযোগে হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শোভাযাত্রা নিয়ে খুলনা শহর প্রদক্ষিণ করেন। আয়োজনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিদয়ী অনুষ্ঠান 'সায়ন্তন' এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. রায়হান আলী এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. শরীফ হাসান লিমন। ১৬ ব্যাচের শিক্ষার্থী নাজমুল সৌদ নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. মতিউর রহমান । আয়োজনের তৃতীয় ও শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে খুলনা শহরের সবচেয় বড় কনসার্টের আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন