
নিউজ ডেস্কঃ সাবেক কেবিনেট সচিব আবু সোলায়মান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (২৮ সেপ্টেম্বর) মরহুমের প্রথম জানাজা এশার নামাজের পর ঢাকার বনানীস্থ বিটিসিএল জামে মসজিদে সম্পন্ন হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।