
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মাসুদুর রহমান বলেন, শনিবার (২৮ সেপ্টেম্বর) মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক অফিস আদেশে এ বদলি করা হয়।